আমাদের সম্পর্কে
ভালো মানের পণ্য, ন্যায্য দাম আর আন্তরিক সেবা।

শুধু বিক্রি নয়, আস্থার সম্পর্ক
আমাদের শুরুটা খুব সাধারণ একটা ইচ্ছা থেকে—মানুষের কাছে ভালো মানের পণ্য পৌঁছে দেওয়া। "শীল পাটার রান্নাঘর"-এর যাত্রা শুরু হয় ২০২৩ সালে। শুরু থেকেই আমরা চেষ্টা করেছি এমন পণ্য নিয়ে কাজ করতে, যেগুলো আমরা নিজেরাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারি এবং আপনাদের হাতে তুলে দিতেও স্বাচ্ছন্দ্যবোধ করি।
প্রতিটি পণ্য পাঠানোর আগে আমরা নিজেরা ভালোভাবে বাছাই করি। আপনার অর্ডারকৃত প্রতিটা পণ্য যত্ন নিয়ে প্যাক করা হয়, যেন পণ্যটি ভালোভাবে আপনার হাতে পৌঁছায়। এরপরও কোনো সমস্যা হলে সেটি এড়িয়ে যাওয়ার মানুষ আমরা নই। সমস্যার সমাধান করা আমাদের দায়িত্ব, আপনার হাতে সঠিক ভাবে পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ্।
আমরা জানি, একটি ব্যবসা শুধু পণ্য বিক্রি করে বড় হয় না, মানুষের বিশ্বাস অর্জন করতে হয়। আপনাদের প্রতিটি অর্ডার, ভালো লাগার কথা কিংবা কোনো ভুল ধরিয়ে দেওয়া—সবকিছুই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের পরামর্শ থেকেই আমরা প্রতিনিয়ত নিজেদের আরও ভালো করার চেষ্টা করি।
আমাদের এই ছোট্ট পথচলায় পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি, সামনেও আপনাদের বিশ্বাস ও ভালোবাসা নিয়ে একসঙ্গে অনেকটা পথ এগিয়ে যেতে পারব।
যে তিনটা কথা কখনো ভুলি না
বাছাই করা ভালো মান
প্রতিটি পণ্য পাঠানোর আগে নিজেরা দেখে নিই, যাতে হাতে পেয়ে ঠকতে না হয়।
মানন্যায্য দাম
মাঝের বাড়তি খরচ ছাড়া সরাসরি আপনার কাছে, তাই দাম থাকে নাগালে।
দামআন্তরিক সেবা
অর্ডারের আগে-পরে যেকোনো প্রশ্নে ফোন বা WhatsApp-এ পাশে আছি।
সেবাসহজ রিটার্ন পলিসি
পণ্যে কোনো ত্রুটি থাকলে বা কুরিয়ারে ডেলিভারির সময় ড্যামেজ হলে হাতে পাওয়ার সাথে সাথেই জানান। পণ্য বদলে দেওয়া বা টাকা ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ্।
আমাদের কারখানা থেকে আপনার হাতে
-
১
পণ্য বাছাই
ভালো মানের পণ্য বাছাই করে সংগ্রহ করা হয়।
-
২
মান যাচাই
পাঠানোর আগে প্রতিটি পণ্য দেখে নেওয়া হয়।
-
৩
যত্নে প্যাকিং
ভাঙা বা দাগ এড়াতে নিরাপদ প্যাকিং নিশ্চিত করা হয়।
-
৪
দ্রুত ডেলিভারি
সারাদেশে ২-৪ দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যায়।
-
৫
দ্রুত সমাধান
ডেলিভারির কারণে কোন সমস্যা হলে দ্রুত সমাধান দেওয় হয়।
আমাদের পণ্য ব্যবহার করে দেখুন, সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ্
অর্ডার করতে সমস্যা হলে কল বা WhatsApp করুন, আমরাই অর্ডার নিয়ে নেব।