শর্তাবলী (Terms & Conditions)
কার্যকর তারিখঃ ১৭-১১-২০২৬ ইং।
সাধারণ কথা
“শীল পাটার রান্নাঘর” ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটে পণ্য দেখা, অর্ডার দেওয়া বা কেনাকাটা করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন। শর্তগুলোর সঙ্গে একমত না হলে অনুগ্রহ করে ওয়েবসাইটে অর্ডার না করে আমাদের সাথে যোগাযোগ করুন।
অর্ডার নিশ্চিতকরণ
- অর্ডার প্লেস করলে সেটি পণ্য কেনার জন্য আপনার অনুরোধ হিসেবে গণ্য হবে।
- প্রয়োজনে অর্ডার এর তথ্য নিশ্চিত করতে আমাদের এআই এজেন্ট/প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবেন।
- পণ্য মজুত না থাকলে বা অন্য কোনো বাস্তব কারণে অর্ডার কনফার্ম করা সম্ভব না হলে আপনাকে জানানো হবে।
- ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনার বিরুদ্ধে অনলাইনে কেনাকাটার কোণ অভিযোগ পেলে আপনার অর্ডারটি বাতিল করা হবে।
- অভিযোগ জনিত কারণে বাতিল করা অর্ডার চাইলে অগ্রীম পেমেন্টের এর মাধ্যমে কনফার্ম করতে পারবেন।
পণ্যের ছবি ও বর্ণনা
- আমরা পণ্যের ছবি, বিবরণ, মাপ, ওজন ও দাম যথাসম্ভব নির্ভুলভাবে প্রকাশ করার চেষ্টা করি।
- প্রাকৃতিক পাথরের পণ্যে রং, দাগ, গঠন বা মাপে সামান্য পার্থক্য থাকতে পারে।
- স্ক্রিন বা আলোর কারণেও ছবির রং বাস্তব পণ্যের থেকে কিছুটা আলাদা দেখাতে পারে।
- অর্ডার দেওয়ার আগে পণ্যের বিবরণ, মাপ, নম্বর, ওজন এবং প্রযোজ্য বিকল্পগুলো দেখে নিন।
- কোনো তথ্য বুঝতে অসুবিধা হলে অর্ডার দেওয়ার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
দাম ও পেমেন্ট
- ওয়েবসাইটে প্রদর্শিত দাম বাংলাদেশি টাকায়।
- দাম বা অফার সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।
- অর্ডার নিশ্চিত করার সময় পণ্যের দাম, ডেলিভারি চার্জ এবং প্রযোজ্য মোট টাকা জানিয়ে দেওয়া হবে।
- পেমেন্টের পদ্ধতি অর্ডারের সময় বা আমাদের প্রতিনিধির কাছ থেকে জেনে নিন।
- পেমেন্ট-সংক্রান্ত তথ্য দেওয়ার আগে তা ঠিক আছে কি না যাচাই করুন।
- ক্যাশ অন ডেলিভারি, বাংলা কিউআর, bKash বা ব্যাংক-এর মাধ্যমে অগ্রীম টাকাও দেওয়া যায়।
- অফারের দাম নির্দিষ্ট সময় বা স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য।
ডেলিভারি
- সাধারণত ঢাকায় ১-২ দিন এবং ঢাকার বাইরে ৩–৪ দিনের মধ্যে ডেলিভারি হয়।
- দ্রুত ডেলিভারি পেতে সঠিকভাবে আপনার এলাকার নাম, উপজেলা/থানা, জেলা ও সচল ফোন নম্বর দিন।
- ডেলিভারির সময় এলাকা, কুরিয়ার বা পরিবহন পরিস্থিতির ওপর নির্ভর করতে পারে।
- আবহাওয়া, ছুটি বা কুরিয়ারের সমস্যার কারণে অতিরিক্ত সময় লাগতে পারে।
রিটার্ন ও রিফান্ড
ফেরত, পরিবর্তন বা রিফান্ডের অনুরোধ আমাদের ফেরত ও রিফান্ড নীতি অনুযায়ী বিবেচনা করা হবে। অনুরোধ করার আগে নীতিতে দেওয়া সময়সীমা, পণ্যের অবস্থা ও ফেরত পাঠানোর নিয়ম দেখে নিন।
ব্যক্তিগত তথ্য
অর্ডার গ্রহণ, পেমেন্ট-সংক্রান্ত যোগাযোগ ও ডেলিভারির কাজে আপনার দেওয়া তথ্য ব্যবহার করা হতে পারে। আপনার তথ্য কীভাবে ব্যবহৃত হয়, তা জানতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন।
শর্তাবলীর পরিবর্তন
প্রয়োজন হলে আমরা এই শর্তাবলী হালনাগাদ করতে পারি। পরিবর্তিত শর্তাবলী এই পাতায় প্রকাশ করা হবে। কেনাকাটার আগে পাতাটি দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছি।
যোগাযোগ
যেকোনো প্রশ্নে যোগাযোগ পেজের নম্বরে ০১৭১৯৬৩৮৩৪৮ কল বা WhatsApp করুন।